ঢাকাMonday , 21 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

    admin
    September 21, 2026 4:19 pm
    Link Copied!

    মো: সিপাউর রহমান কুলাউড়া প্রতিনিধি:

    শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবে কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মো. সেলিম আহমদ ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ হিসেবে নির্বাচিত হয়েছেন।

    তাঁর এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-সহকর্মী, পরিবারের সদস্য এবং স্থানীয় শিক্ষানুরাগী মহলে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

    দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করে আসছেন মো. সেলিম আহমদ। ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের পাঠদানকে সহজ, কার্যকর ও আনন্দময় করতে তাঁর ভিন্নধর্মী ও উদ্ভাবনী পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীবান্ধব আচরণ এবং নিয়মিত মূল্যায়ন কার্যক্রম প্রশংসিত হয়েছে। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকর্মীরা জানান, মো. সেলিম আহমদের এ স্বীকৃতি তাঁর দীর্ঘদিনের দায়িত্বশীলতা, পরিশ্রম ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার সম্মানজনক স্বীকৃতি। তাঁর এ অর্জন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো শিক্ষাঙ্গনের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

    ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ হিসেবে নির্বাচিত হওয়ায় মো. সেলিম আহমদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ বিকাশে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মো. সেলিম আহমদ কুলাউড়া উপজেলার ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ হিসেবে নির্বাচিত হন। একই বছরে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ হিসেবে নির্বাচিত হওয়া তাঁর শিক্ষকতা জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST