ঢাকাFriday , 29 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়া গড়াই নদীতে নৌযানে গানবাজনা ও উচ্ছৃঙ্খল আচরণ নিষিদ্ধ ঘোষণা, তবুও অবাধে চলছে অশ্লীলতা

    admin
    August 29, 2025 9:09 pm
    Link Copied!

    ‎এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    ‎কুষ্টিয়া গড়াই নদীতে নৌযানে গানবাজনা ও উচ্ছৃঙ্খল আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। তবে নিষেধাজ্ঞা অমান্য করে এখনও চলছে অসামাজিক কার্যকলাপ। আজ (২৯ আগস্ট) শুক্রবার গড়াই নদীতে এমন চিত্র চোখে পড়ে।

    ‎জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে শব্দযন্ত্র জব্দসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বড় সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো বর্তমানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের কর্মকাণ্ড গড়াই নদীর প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয় সামাজিক শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই আইনশৃঙ্খলা রক্ষায় ও পরিবেশ সুরক্ষায় এ কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

    ‎তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবাধে চলছে নৌযানে বাদ্যযন্ত্র, অশ্লীলতা ও মাদক সেবন। শুক্রবার বিকেলেও একাধিক নৌকায় উচ্চ শব্দে গান বাজানো ও অশ্লীল নৃত্যের আয়োজন চোখে পড়ে। এতে স্থানীয় পরিবেশ ও সামাজিক শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    ‎একজন এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞার পরও কিছু নৌকায় প্রতিনিয়ত অশ্লীল নাচ-গান হয়। শুক্রবারের দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পরিবার নিয়ে নদীতে ঘুরতে গেলে লজ্জায় পড়তে হয়। আমরা চাই প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নিক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST