ঢাকাTuesday , 9 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

    admin
    September 9, 2025 7:10 pm
    Link Copied!

    জসিম উদ্দিন, জুড়ী মৌলভীবাজার

    মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য ঢাকা -১৩ মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের পক্ষ থেকে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার হিসেবে বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপহার প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিঝিল ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাবু, মতিঝিল ৯ নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপির সদস্য নিজাম উদ্দিন, জুড়ী উপজেলা বিএনপি নেতা ইলিয়াছুর রহমান ময়না, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান হাবিব, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোস্তাক আহমেদ, মফিজ উদ্দিন।

    সহকারী শিক্ষক লোকেস চন্দ্র বিশ্বাসে সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক লুৎফর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা বৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম মাওলানা নিয়ামতউল্লাহ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST