ঢাকাTuesday , 21 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কেন্দ্র সরিয়ে শিক্ষার্থীদের ভোগান্তি: বাউফল সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষ শিক্ষার্থীদের মানববন্ধন

    admin
    April 21, 2026 11:26 pm
    Link Copied!

    বাউফল প্রতি‌নি‌ধি/

    পটুয়াখালীর বাউফল উপজেলায় অনার্স ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র হঠাৎ পটুয়াখালীতে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাউফল সরকারি কলেজ-এর শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকালে কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ কর্মসূচি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাউফল প্রেসক্লাব-এর সামনে গিয়ে শেষ হয়।

    মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই বাউফল সরকারি কলেজেই অনার্স চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র ছিল। কিন্তু কোনো পূর্বঘোষণা ছাড়াই প্রথমবারের মতো কেন্দ্র পটুয়াখালীতে সরিয়ে নেওয়া হয়েছে, যা তাদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

    শিক্ষার্থীরা বলেন, বাউফল থেকে নতুন কেন্দ্রের দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার—আসা-যাওয়া মিলিয়ে ৬৬ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। দুর্বল যাতায়াত ব্যবস্থা, অতিরিক্ত ভাড়া এবং সময় সংকটের কারণে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। পরীক্ষা শেষে রাতে ফেরার বিষয়টি বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলছে।

    বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক পরিবারের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে ‘অমানবিক’ বলে উল্লেখ করেন। অনেকেই জানান, প্রতিদিন এত দূর যাতায়াত করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়বে।

    মেয়ে শিক্ষার্থীরা আরও বলেন, তাদের অনেকেই বিবাহিত এবং ছোট সন্তানের মা। সন্তান সামলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরীক্ষা দেওয়া তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। দ্রুত কেন্দ্র পুনর্বহালের দাবি জানিয়ে তারা প্রশ্ন তোলেন—এভাবে কীভাবে পরীক্ষা দেওয়া সম্ভব?
    মানববন্ধনে বক্তারা বলেন, একটি অযৌক্তিক সিদ্ধান্তের কারণে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। দ্রুত বাউফল সরকারি কলেজেই পরীক্ষার কেন্দ্র পুনর্বহাল করার দাবি জানান তারা।

    এ সময় শিক্ষার্থীরা স্থানীয় এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উদ্দেশ্য করে বলেন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বাউফল পরিক্ষা কেন্দ্র রাখার জন্য আহ্বান জানান হয় । এর আগে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জনাব সালেহ আহমদ কাছেও স্মারকলিপি জমা দিয়েছেন বলে জানান।

    মানববন্ধন অনার্স ৪র্থ বর্ষের প্রায় ২৫০ থেকে ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST