ঢাকাTuesday , 21 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালকও গ্রেফতার

    admin
    April 21, 2026 11:41 pm
    Link Copied!

    এস এম মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:

    গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাহমুদা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী হিসেবে অটোরিকশা চালককেও আটক করা হয়।

    জানা যায়, সার্কেল এএসপি ভূরুঙ্গামারী জনাব মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাথরডুবি ইউনিয়ন থেকে আসা একটি অটোরিকশায় ওই নারীকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সুপারি বোঝাই বস্তার ভেতর সাদা প্যাকেটে মোড়ানো প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, আটককৃত মাহমুদা বেগম ভূরুঙ্গামারী থেকে বাসযোগে ঢাকায় মাদক পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় অটোরিকশা চালককেও সহযোগী হিসেবে আটক করা হয়েছে।

    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST