ঢাকাSaturday , 8 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কোনো ধরনের বৈষম্যের সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে নাই — ডা. জাহিদ হোসেন

    admin
    November 8, 2025 7:38 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের দল, কোনো ধরনের বৈষম্যের সুযোগ এ দলের কাছে নেই— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন।

    তিনি বলেন, “আমরা একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সুশাসনের বাংলাদেশ গড়তে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ হবে সুশাসনের বাংলাদেশ। কোনো ধরনের দুঃশাসন বিএনপিকে স্পর্শ করতে পারবে না। আমরা জনগণের ভালোবাসা ও আস্থা নিয়েই আগামী দিনে দেশসেবার সুযোগ চাই।”

    শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিংড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    কর্মীসভায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোজামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছা: সাবিনা ইয়াসমিন চৌধুরীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST