ঢাকাWednesday , 3 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খুলনার পাইকগাছায় রেড ক্রিসেন্টের ৫ দিনব্যাপী ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন।।

    admin
    June 3, 2026 4:22 pm
    Link Copied!

    সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি।।

    তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষকে সচেতন করা এবং গরমজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পাইকগাছায় ৫ দিনব্যাপী ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিট।
    বুধবার (৩ জুন) সকালে পৌর সদরের পুরাতন পরিবহন কাউন্টার মোড় সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ডা. আঃ মজিদ।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, প্রভাষক আবু সালেহ ইকবাল এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হুরায়রা বাদশা।
    কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী প্রকল্প কর্মকর্তা মো. ইলিয়াস শাহ। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মো. তিতাস পারভেজ জীম, মিমি আক্তার, সাফিয়া সুলতানা তানিয়া, আলিফ আরমান রাতুল, জাবির মাহমুদসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।উদ্বোধনী দিনে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ছাতা, হাতপাখা এবং সুপেয় পানি বিতরণ করা হয়। পাশাপাশি তীব্র তাপপ্রবাহের ক্ষতিকর প্রভাব, হিট স্ট্রোকের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।আয়োজকরা জানান, চলমান তাপদাহে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং মানবিক সহায়তার লক্ষ্যে আগামী পাঁচ দিনব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST