মোঃ রেজাদুল ইসলাম রেজা,গাইবান্ধা জেলা থেকে//
গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমর নই মিয়া পাড় ঘাঘট নদী থেকে গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাসমিন আরা নাজ–৪৪ এর মরদেহ উদ্ধার হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তাসমিন আরা নাজ ওই এলাকার মিয়া বাড়ির আমজাদ মিয়ার ভাগ্নি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গাইবান্ধা সদর থানার ওসি , মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, মৃত্যুর কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


