ঢাকাSaturday , 25 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গাইবান্ধায় তীব্র ডিজেল সংকট, ঘণ্টার পর ঘণ্টা লাইনে কৃষক: মরছে ফসল, থমকে উন্নয়ন*

    admin
    April 25, 2026 2:39 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা_

    গাইবান্ধার বাদিয়াখালীতে তীব্র জ্বালানি তেল সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে চাষাবাদ, সেচকাজ ও উন্নয়ন কাজের পণ্যবাহী গাড়ি চলাচল।

    সরেজমিনে দেখা যায়, ডিজেলের জন্য পাম্পগুলোতে কৃষকদের দীর্ঘ সারি। কারও হাতে ক্যান বা বোতল, কেউ শ্যালো মেশিনের ফুয়েল ট্যাংক নিয়ে অপেক্ষা করছেন। ফজরের নামাজের পর থেকেই লাইনে দাঁড়াতে হচ্ছে।

    কৃষকরা বলছেন, ডিজেল না থাকায় গত কয়েক দিন থেকে বন্ধ রয়েছে ডিজেলচালিত অধিকাংশ সেচ পাম্প। পানির অভাবে জমির মাটি শুকিয়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে। অনেক জায়গায় ধানের চারা লালচে হয়ে মরে যাচ্ছে। “মনে হচ্ছে মাঠের এই ফাটল কেবল মাটির নয়, বরং কৃষকের বুক চেরা হাহাকার। সোনালি স্বপ্নের বদলে এখন চোখেমুখে কেবলই অন্ধকারের হাতছানি,” বলেন এক কৃষক।

    স্থানীয় কৃষক ইছাহক, মমতাজ হোসেন, জয়নাল হকসহ অনেকে অভিযোগ করে বলেন, “এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও ডিজেল পাচ্ছি না। ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে। যে টুকু পাওয়া যায় তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।”

    তারা জানান, এখন মাঠে কৃষিকাজের ব্যস্ত সময়। সেচ, পাওয়ার টিলার, ধান কাটার মেশিন ও ট্রাক্টর চালাতে ডিজেল লাগে। কিন্তু সংকটে শাকসবজি, পেঁয়াজ, রসুন, ভুট্টা ও ধানসহ বিভিন্ন ফসলের আবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

    অনেক সময় লম্বা লাইনের কারণে তেল শেষ হয়ে গেলে সারা দিন অপেক্ষার পরও কৃষককে খালি হাতে ফিরতে হয়। তেল না পেয়ে গ্রাহকরা ডিপোতে ভাঙচুরও চালানোর উপক্রম বলে জানা গেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST