ঢাকাTuesday , 26 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গাইবান্ধায় সকল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ওয়ার্ড নেত্রীর পদত্যাগ

    admin
    August 26, 2025 10:23 am
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি//

    গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে মোছা: হোসনে আরা বেগম (৫০) নামের এক মহিলা নেত্রী পদত্যাগ করেছেন।

    সোমবার (২৫ আগস্ট) দুপুরে বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামে নিজ বাড়িতে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

    পদত্যাগকারী আওয়ামী লীগ নেত্রী হলেন গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামের সিরাজুল ইসলাম দুদুর স্ত্রী মোছা: হোসনে আরা বেগম। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন।

    এ বিষয়ে লিখিত বক্তব্যে হোসনে আরা বেগম বলেন, “আমি বিগত সময়ে আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিলাম না। আওয়ামী লীগ সরকার পতনের পর আমাকে অন্য দলের লোকেরা জানায় যে, আমি আওয়ামী লীগের বাদিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি পদে নাকি আছি। বিষয়টি জানার পর আজ থেকে আমি ওই ওয়ার্ডের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। এবং আমি ঘোষণা করলাম, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলে অঙ্গিকার করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST