ঢাকাThursday , 4 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গাইবান্ধা সাঘাটায় পারিবারিক পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়ী-ঘরে হামলা ও লুটপাট: থানায় অভিযোগ!

    admin
    December 4, 2025 5:56 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা

    গাইবান্ধা সাঘাটা উপজেলার দক্ষিণ যোগীপাড়া গ্রামে পারিবারিক পূর্ব শত্রুরতার জেরে প্রতিপক্ষের বাড়ি-ঘর লুটপাটের ঘটনায় ভুক্তভোগী এক নারী থানায় অভিযোগ করেছেন।

    অভিযোগ সুত্রে জানাযায়, সাঘাটা উপজেলার দক্ষিণ যোগীপাড়া গ্রামের মৃতঃ আব্দুল হক সরকার ছেলে কামরুজ্জামান সরকারের সাথে একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির আপন ভাই আনোয়ার হোসেন সরকার,আব্দুল হাই সরকার,বদিউজ্জামান সরকার গং এর সাথে দীর্ঘদিন হলো পারিবারিক বিভিন্ন বিষয়ে দ্বন্দ্বকলহ চলে আসছে।

    এমনি চলাকালে গত (৩ ডিসেম্বর) রাতে আলো বেগম ও তার স্বামী কামরুজ্জামান সহ পরিবারের কেহই বাড়ীতে না থাকায় তাদের প্রতিপক্ষ আব্দুল হাই গং বেআইনী জনতায়
    দলবদ্ধে তাহাদের বসতবাড়ীর উত্তর ও দক্ষিণপার্শ্বের সীমানার বেড়া খুলিয়া বসতবাড়ীর ভিতর প্রবেশ করে।

    এসময় অভিযুক্ত ব্যক্তি সকলে মিলে কামরুজ্জামানের বসতবাড়িতে লুটপাট চালিয়ে ঘরের মধ্যে থাকা ষ্টিলের বাক্সের তালা ভেঙে তাদের ব্যবহারী ০১(এক) ভরি ওজনের স্বর্ণালংকার, যাহার অনুমান বাজার মূল্য ১,৮৮,০০০টাকা, নগদ ১,০০,০০০ টাকা,২৫০ কেজি খাবার চাউল যাহার অনুমান বাজার মূল্য ১৬,২৫০ টাকা,হাড়ি-পাতিল ১০,০০০টাকা, কাপড়-চোপড়২০,০০০টাকা,গুরুত্বপূর্ণ দলিল-কাগজপত্রাদি, ভারাই করা কাঠ ১৮০০০ টাকা এবং বসতবাড়ি সীমানার ঢেউটিনের বেড়া যাহার অনুমান বাজার মূল্য ৩০,০০০ টাকা অসৎ উদ্দেশ্যে বাহির করে নিয়ে যায়।

    এঘটনায় ভুক্তভোগী কামরুজ্জামানের স্ত্রী পরদিন লোকমার্ফত সংবাদ শুনে দ্রুত বাড়িতে চলে আসেন এবং উক্ত ঘটনার বিষয় নিশ্চিত হয়ে ৮/৯ জনকে বিবাদী করে সাঘাটা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

    এব্যাপারে সাঘাটা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন অভিযোগের বিষয় নিশ্চিত হয়ে বলেন, তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পেলে এর সাথে সম্পৃক্ত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST