মোঃ নুরুজ্জামান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি///
সকালের নরম রোদ আর চারপাশজুড়ে সবুজ শ্যামল ফসলের মাঠ—গাবতলীর সোনারায় ইউনিয়নের আটবাড়িয়া গ্রাম যেন আজ অন্যরকম এক চিত্রে ধরা দেয়। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এক দল মানুষ পৌঁছে যাচ্ছেন বাড়ি থেকে বাড়িতে, উঠান থেকে উঠানে। কথা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের, আর সেই কথার কেন্দ্রে রয়েছে দাঁড়িপাল্লা মার্কা।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই গণসংযোগে নেতাকর্মীরা মাঠের আইল, গ্রামের অলিগলি ও জনবসতিপূর্ণ এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। কেউ থেমে শোনেন, কেউ প্রশ্ন করেন, আবার কেউ আশাবাদের কথা জানান—সব মিলিয়ে গণসংযোগটি পরিণত হয় এক প্রাণবন্ত জনসম্পৃক্ততায়।
এই গণসংযোগে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক, গাবতলী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি হেলাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর দক্ষিণ সভাপতি জোবায়ের আহমেদ, শাজাহানপুর দক্ষিণের সাবেক সভাপতি সাকিরুল ইসলাম, শাজাহানপুরের সাবেক ছাত্রনেতা আবু হাসানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
হাঁটতে হাঁটতে নেতৃবৃন্দ বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব অত্যন্ত জরুরি। তাদের বক্তব্যে উঠে আসে সাধারণ মানুষের অধিকার, নিরাপদ ভবিষ্যৎ এবং নৈতিক রাজনীতির প্রত্যাশা।
এই গণসংযোগ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না; ছিল মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের সংযোগ। সবুজ মাঠের মাঝখান দিয়ে এগিয়ে চলা সেই পদচারণা যেন বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল—পরিবর্তনের গল্প শুরু হয় গ্রাম থেকেই।



