সুজন হোসেনঃ
শুক্রবার ৬-নভেম্বর সন্ধ্যায় কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের গামারুয়ায় অবস্থিত তুষি ব্রিকস ফিল্ডে ভালোবাসার এক নতুন ইতিহাস রচনা করলেন মালিক আবু তাহের।
ব্রিকস ফিল্ড শ্রমিক যুগলের প্রেমের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিয়ে দুই তরুণ-তরুণীকে বিয়ের বন্ধনে আবদ্ধ করলেন সমাজসেবক আবু তাহের।
মানবিকতা, ভালোবাসা আর সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বরুড়া পৌরসভা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব মোঃ আবু তাহের।
তাঁর নিজস্ব অর্থায়ন ও সহযোগিতায় মেসার্স তুষি ব্রিকস ফিল্ডে সম্পন্ন হয়েছে মো. আরিফ ও আঞ্জুমা বেগমের বিয়ের আয়োজন।
পাত্র মো. আরিফ ও পাত্রী আঞ্জুমা বেগম—দুজনেরই বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ এলাকার লালপুর-সাচনার বাজার অঞ্চলে। দীর্ঘদিনের ভালোবাসা ও পারস্পরিক পছন্দের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিয়ে তাঁদের নতুন জীবনের পথচলা শুরু করার সুযোগ করে দেন আবু তাহের।
জানা যায়, দীর্ঘদিন ধরে একে অপরকে ভালোবেসে আসছিলেন এই যুগল। তাদের ভালোবাসার সম্পর্ককে সম্মান জানিয়ে বিয়ের আয়োজনের দায়িত্ব নেন মেসার্স তুষি ব্রিকসের মালিক আবু তাহের। তার এই উদ্যোগ শুধু একটি বিয়ের আয়োজন নয়, বরং মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর এক মানবিক দৃষ্টান্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গামারুয়া গ্রামের মেম্বার গাজী ওয়াহেদ আলী,
তুষি ব্রিকসের অপর মালিক আবুল বাসার, ফিল্ড ম্যানাজার মোঃ আনোয়ার হোসেন, কাজী কাজল মিয়া,
মোঃ শহিদুল ইসলাম খোকন সহস এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাজে যখন অনেক ক্ষেত্রে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন দেখা দেয়, তখন আবু তাহেরের এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি দুটি মানুষের নতুন জীবন শুরুর পথে সহায়তা করে তিনি মানবিকতার এক সুন্দর বার্তা দিয়েছেন।
একটি বিয়ে, দুটি মানুষের নতুন স্বপ্ন আর একজন মানুষের মানবিক উদ্যোগ—সব মিলিয়ে তুষি ব্রিকস ফিল্ডের এই আয়োজন হয়ে থাকল ভালোবাসা ও মানবিকতার এক স্মরণীয় গল্প।
নবদম্পতি মো. আরিফ ও আঞ্জুমা বেগমের দাম্পত্য জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এমন প্রত্যাশা সবার।
বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন মাওনা মোহাম্মদ সাদ্দাম হোসেন।



