ঢাকাTuesday , 9 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপনে নারীদের গোসল ও পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, অভিযুক্ত সুমন বাপ্পি গ্রেপ্তার

    admin
    December 9, 2025 11:11 am
    Link Copied!

    কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ মোঃ জাকারিয়া হোসেন

    নাগেশ্বরী থানাধীন গ্রামের নারীদের গোপনে গোসল করা ও কাপড় পরিবর্তনের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে সুমন বাপ্পি (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ভুক্তভোগী এক নারীর অভিযোগের ভিত্তিতে নাগেশ্বরী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পান নাগেশ্বরী থানার সাব-ইনেসপেক্টর নাদিম মাহমুদ।

    পুলিশ সূত্রে জানা যায়, নাগেশ্বরী থানার মামলা নং-১২, তারিখ ১৮ নভেম্বর ২০২৫, ধারা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) অনুযায়ী অভিযুক্ত পলাতক আসামি মোঃ সুমন বাপ্পিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে নাগেশ্বরী থানার চৌকস সাব-ইনেসপেক্টর নাদিম মাহমুদের নেতৃত্বে রংপুর জেলার কাউনিয়া থানার অন্তর্গত কুড়িগ্রাম হতে রংপুরগামী আঞ্চলিক মহাসড়কের রেলগেট সংলগ্ন পাকা রাস্তা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত আসামি মোঃ সুমন বাপ্পি (২৫), পিতা- মোহাম্মদ হাবিবুর রহমান, মাতা- মোছাঃ আমিনা বেগম। তার বাড়ি গোদ্ধনের কুটি (চাকের কুটি), থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম।

    সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানায়, গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST