ঢাকাSaturday , 29 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জের সদরে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

    admin
    November 29, 2025 6:24 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জে কথা বিশ্বাস (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শনিবার (২৯ নভেম্বর) ভোররাতে জেলা শহরের মোহাম্মদপাড়া কমিশনার রোডের নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

    মারা যাওয়া কথা বিশ্বাস প্রভাত বিশ্বাসের মেয়ে এবং প্রিন্স বৈদ্যের স্ত্রী। মাত্র চার মাস আগে তাদের বিয়ে হয়।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, ভোররাত ৩টার দিকে ঘরের আড়ায় ওড়না পেঁচানো অবস্থায় কথাকে দেখতে পান তার স্বামী প্রিন্স বৈদ্য। তিনি চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা দৌড়ে এসে তাকে উদ্ধার করেন। পরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    খবর পেয়ে সদর থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওসি বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। স্বজন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত কারণ জানা যাবে।

    নিহতের পরিবার জানায়, বিয়ের পর থেকেই কথা ও তার স্বামী প্রিন্স বৈদ্যের মধ্যে পারিবারিক কলহ চলছিল। পরিবারের দাবি, অভিমান থেকে কথা আত্মহত্যা করতে পারে।

    তবে পুলিশ বলছে, সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি রহস্যজনক মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST