ঢাকাFriday , 24 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র নিহত

admin
October 24, 2025 9:18 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সাকিল আহম্মেদ (২৯) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে এদুর্ঘটনা ঘটে।
বোড়াশী রেল ষ্টেশনের ম্যানেজার রত্না বৈদ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাকিল আহম্মেদ গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের কামাল শেখের ছেলে এবং ঢাকা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র।

বোড়াশী রেল ষ্টেশনের ম্যানেজার রত্না বৈদ্য জানান, ঢাকা কলেজের শিক্ষার্থী সাকিল কানে হেড ফোন দিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পার হচ্ছিল। এসময় গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, রেল পুলিশে খবর দেয়া হয়েছে। তারা পৌঁছালে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST