ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় তুলার কারখানায় মেশিনে গামছা পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

    admin
    December 1, 2025 2:32 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জে তুলার কারখানার হলারে গলায় থাকা গামছা পেঁচিয়ে মো: ফয়সাল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার একটি তুলার মিলে এ ঘটনা ঘটে।

    নিহত শ্রমিক মো. ফয়সাল গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চর ভূইয়াপাড়া গ্রামের মো: এসকেন্দারের ছেলে।

    গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন , চন্দ্রদিঘলিয়া এলাকার একটি তুলার মিলে ঝুট থেকে তুলা তৈরির কাজ করতো শ্রমিক ফয়সাল। সকালে তুলা তৈরি করার সময় গলায় থাকা গামছা হলারে পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

    তিনি আরও বলেন, ঘটনার পর মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পযর্ন্ত কোন অভিযোগ পাইনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST