ঢাকাTuesday , 9 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ তাফসির কালে ৩ য় বক্তা মাওলানা ফরিদুল ইসলামের মৃ*ত্যু, শোকাহত শ্রোতারা।

    admin
    December 9, 2025 3:32 pm
    Link Copied!

    গাইবান্ধা জেলা প্রতিনিধি, মোঃ রেজাদুল ইসলাম রেজা

    ‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামে তাফসির মাহফিল চলাকালীন হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। উপস্থিত হাজারো মানুষের সামনে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক করে স্টেজেই লুটিয়ে পড়েন ইসলামী বক্তা ও শিক্ষক মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

    ‎স্বজন ও স্থানীয় সূত্র জানায়,( ৬ ডিসেম্বর,) ২০২৫ ইং শনিবার রাতে চরবালুয়া গ্রামে উন্নয়কল্পে একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন মাওলানা ফরিদুল ইসলাম। বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি স্টেজে লুটিয়ে পড়লে সভাপতি ও কমিটির সদস্যরা উদ্ধার করে তাৎক্ষণিক তাকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে রেফার করলে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ডিসেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

    ‎মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিজীবনে তিনি আড়াই বছর বয়সী একমাত্র সন্তানের জনক ছিলেন।

    ‎সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা এবং বিকেলে নিজ গ্রামের খামার গোবিন্দপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    ‎তার মৃত্যুতে পরিবার সহ স্থানীয় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST