ঢাকাFriday , 22 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    admin
    August 22, 2025 9:26 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু
    ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাটে এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঘোড়াঘাট রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। অনুষ্ঠানটি আয়োজিত হয় বিদ্যালয় ও রুমানা এন্ড শফিক ফাউন্ডেশনের সহযোগিতায় হাফেজা বেগম মেমোরিয়াল অ্যাওয়ার্ড স্পনসর করে।

    শুক্রবার (২২ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহানুর আলম সভাপতিত্ব করেন। সহকারী শিক্ষক আল মামুন সরকার সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ। কৃতি শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করেন।

    অনুষ্ঠান শেষে ১৭ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট, সার্টিফিকেট এবং ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST