ঢাকাThursday , 11 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    admin
    December 11, 2025 5:02 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক পরিচিতি বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

    সভায় ঘোড়াঘাটের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    নবাগত ইউএনও রুবানা তানজিন বলেন, “ঘোড়াঘাটের উন্নয়ন, সুশাসন ও জনসেবার ক্ষেত্রকে আরও গতিশীল করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সাংবাদিকরা একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবেন—এটাই আমার প্রত্যাশা।”

    সভায় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ঘোড়াঘাটের সার্বিক উন্নয়ন, জনসেবা, আইন-শৃঙ্খলা ও বিভিন্ন সামাজিক সমস্যাসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST