ঢাকাTuesday , 23 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে ফসলি জমি লুটের মহোৎসব, টপ সয়েল পাচারে নীরব প্রশাসন

    admin
    December 23, 2025 6:46 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবাধে চলছে ফসলি জমির মাটি বিক্রির ভয়াবহ হিড়িক। এক শ্রেণির অসাধু ও প্রভাবশালী চক্র নির্বিচারে কৃষিজমির টপ সয়েল কেটে বিক্রি করায় জমির উর্বরতা মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। এর ফলে ভবিষ্যতে কৃষি উৎপাদন চরম ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

    উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমি থেকে এক্সকাভেটর (ভেকু), ট্রাক্টর ও ডাম্প ট্রাক ব্যবহার করে নিয়মিতভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে। এসব মাটি সরাসরি পাচার করা হচ্ছে আশপাশের ইটভাটা ও বিভিন্ন ভরাট প্রকল্পে। অভিযোগ রয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই কোনো ধরনের প্রশাসনিক অনুমতি ছাড়াই এই মাটি উত্তোলন ও পরিবহন করা হচ্ছে।

    স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কার্যকর নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চললেও প্রভাবশালী মাটি খেকো চক্রের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। বিশেষ করে আমন ধান কর্তন ও বোরো ধান রোপণের মধ্যবর্তী সময়ে চক্রটি আরও সক্রিয় হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, শুধু ব্যক্তিমালিকানাধীন ফসলি জমিই নয়—খাস জমি ও নদীর তীর থেকেও মাটি কেটে নেওয়া হচ্ছে নির্বিঘ্নে।

    সরেজমিনে দেখা গেছে, উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী এলাকার ফসলি জমি কেটে গভীর গর্ত সৃষ্টি করা হয়েছে। প্রতি দিন রাত ভেকু দিয়ে মাটি উত্তোলন করে ট্রাক্টর ও ডাম্প ট্রাকে করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। এতে একদিকে যেমন জমির স্বাভাবিক উৎপাদন ক্ষমতা নষ্ট হচ্ছে, অন্যদিকে গ্রামীণ সড়কগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন বলেন, কোথায় হচ্ছে সেটা আমাকে জানান। কী পদক্ষেপ নিব পরে দেখা যাবে। আপনি আগে আমাকে জানান যে কোথায় হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST