ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে যুবক নিখোঁজ

    admin
    August 25, 2025 10:07 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু , ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাটে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে ইসমাইল হোসেন (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

    সোমবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে পৌরশহরের কাদিমনগর হাজিরঘাট এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

    নিখোঁজ ইসমাইল হোসেন পৌরশহরের কাদিমনগর এলাকার মোস্তাফিজুর রহমান চিকুর ছেলে। তিনি স্থানীয় একটি সীমানা বেষ্টনী তৈরির কারখানায় কারিগর হিসেবে কাজ করতেন।

    স্থানীয়রা জানান, দুপুরের দিকে ইসমাইল তার দুই বন্ধুকে নিয়ে করতোয়া নদীর হাজিরঘাটে গোসল করতে যান। একপর্যায়ে তিন বন্ধু সাঁতার কেটে নদীর একপাড় থেকে অন্যপাড়ে যান। পরে ফেরার সময় দুই বন্ধু ফিরে আসলেও ইসমাইল নিখোঁজ হন।

    খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রংপুর বিভাগীয় ডুবুরি দলকে খবর দিলে তাঁরা এসে উদ্ধার কাজ শুরু করেন।

    ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।”

    এ বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার জিয়াউর রহমান জানান, “নিখোঁজের খবর পেয়ে আমরা দুপুর থেকে নদীতে উদ্ধার কাজ শুরু করেছি। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দিনের আলো থাকা পর্যন্ত আমাদের অভিযান চলবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST