ঢাকাTuesday , 26 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে যুবক নিখোঁজ, একদিন পর মরদেহ উদ্ধার

    admin
    August 26, 2025 7:07 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবক ইসমাইল হোসেনের (১৮) মরদেহ নিখোঁজের একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

    সোমবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে পৌরশহরের কাদিমনগর হাজিরঘাট এলাকায় করতোয়া নদীতে তিন বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে ইসমাইল নিখোঁজ হন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাঁড়ে ২টায় ফায়ার সার্ভিস ও রংপুর বিভাগীয় ডুবুরি দলের টানা অভিযানের পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত ইসমাইল হোসেন পৌরশহরের কাদিমনগর এলাকার মোস্তাফিজুর রহমান চিকুর ছেলে। তিনি স্থানীয় একটি সীমানা বেষ্টনী তৈরির কারখানায় কারিগর হিসেবে কাজ করতেন।

    স্থানীয়রা জানান, তিন বন্ধু সাঁতার কেটে নদীর একপাড় থেকে অন্যপাড়ে যান। ফেরার সময় দুই বন্ধু ফিরে এলেও ইসমাইল নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে রংপুর বিভাগীয় ডুবুরি দলকে খবর দেয়।

    ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, “ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

    ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার জিয়াউর রহমান বলেন, “টানা দুই দিন উদ্ধার অভিযান চালানোর পর দুপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST