ঢাকাThursday , 16 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

    admin
    April 16, 2026 8:26 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু
    ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য সাজসজ্জায় আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ধীরাজ সরকার।

    অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সাথে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিগত বছরের অভ্যন্তরীণ ও বোর্ড পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

    প্রধান অতিথির বক্তব্যে জনাব ধীরাজ সরকার বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য হলো নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। বিদায়ী শিক্ষার্থীদের মনে রাখতে হবে, তোমরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কান্ডারি। কঠোর পরিশ্রম আর নৈতিকতার মাধ্যমে তোমরা সমাজ ও জাতির সেবা করবে এটাই আমাদের প্রত্যাশা।”

    সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব মো. আইয়ুব আলী খন্দকার বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

    বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST