মোঃ আবু তৈয়ব , হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় হাটহাজারী উপজেলায় পাশের হার ৫০.৭৯ শতাংশ। উপজেলার ১৪টি কলেজ থেকে মোট ৪ হাজার ৫৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২ হাজার ৩১২ জন। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন শিক্ষার্থী।
শনিবার (৩১অক্টোবর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, উপজেলায় সর্বোচ্চ পাশের হারে এগিয়ে রয়েছে হাটহাজারী সরকারি কলেজ। এই কলেজ থেকে ১ হাজার ২৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ১১ জন পাশ করেছে, পাশের হার ৭৭.৮৯%। জিপিএ-৫ পেয়েছে ২০ জন।
এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের ফলাফল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের পাশের হার ৬৯.৭১%, জিপিএ-৫ পেয়েছে ২ জন,নাজিরহাট কলেজের পাশের হার ৩৫.৯২%, জিপিএ-৫ পেয়েছে ৪ জন, কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের পাশের হার ৩৯.৪৫%, জিপিএ-৫ পেয়েছে ১ জন, ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের পাশের হার ৫৩.৮০%, রহিমপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের পাশের হার ৫৭.১৪%।
পাশের হারের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে আছে জোবরা পশ্চিম পট্টি স্কুল এন্ড কলেজ, পাশের হার মাত্র ১৭%।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বলা হয় , গত বছরের তুলনায় এবার পাশের হার কিছুটা কম। ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হচ্ছে।



