ঢাকাSaturday , 6 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে বিদায়ী ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

    admin
    December 6, 2025 2:22 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হকের বদলি জনিত কারণে বিদায়ী সময় ঘোড়াঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে থানা কার্যালয়ে এ সাক্ষাৎকালে ওসি নাজমুল হক ঘোড়াঘাটে দায়িত্ব পালনকালে বিভিন্ন সামাজিক, আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সহযোগিতার জন্য প্রেসক্লাবের নেতৃত্ব ও সমগ্র সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    তিনি বলেন, “ঘোড়াঘাটে কর্মজীবনের সময় সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতা আমার কাজকে সহজ করেছে। জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।”

    এ সময় ঘোড়াঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিদায়ী ওসির সফল কর্মময় জীবনের প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তার সার্বিক সাফল্য কামনা করেন। সাংবাদিকরা জানান, ওসি নাজমুল হক দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিক ভূমিকা রেখে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

    সাক্ষাৎ শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST