ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    admin
    August 25, 2025 10:44 am
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের অভিযানে ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

    রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ২নং পালশা ইউনিয়নের বাঁশমুড়ি দামপাড়া এলাকার পাকা রাস্তার ওপর থেকে মাহবুব আলম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব আলম দিনাজপুরের হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা গ্রামের বাসিন্দা এবং শহিদুল ইসলামের ছেলে।

    পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

    ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

    ছবির ক্যাপশন: আটককৃত মাদক ব্যবসায়ী মাহবুব আলম

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST