পটিয়া, চট্টগ্রাম
মানবিক শওকত পিপিএম, প্রতিষ্ঠাতা ও পরিচালক, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন-এর সাথে পটিয়া ব্লাড ফাউন্ডেশন (PBF)-এর নেতৃবৃন্দের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত
উক্ত সাক্ষাতে তিনি পটিয়া ব্লাড ফাউন্ডেশনের চলমান মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ অগ্রগতি ও সাফল্য কামনা করেন। একইসাথে রক্তদানের গুরুত্ব, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনীয়তা এবং মানবতার সেবায় সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
রক্ত দিন জীবন বাঁচান, প্রতি চার মাস পর পর রক্ত দেয়া যায়। রক্ত দিলে শরীরের কোন ক্ষতি হয় না, ওজন ৫০ কেজি হলেই হচ্ছে, বয়স ১৬ বছর হলেই হবে, রক্ত দিলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
রক্তের কোষগুলো নতুন করে উজ্জীবিত হয়। ক্যান্সারের ঝুঁকি কমে, নিজে রক্ত দিন অন্যকে রক্তদান উৎসাহিত করুন।
তিনি ভবিষ্যতেও পটিয়া ব্লাড ফাউন্ডেশনের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগকে আরও সম্প্রসারণের জন্য উৎসাহিত করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পটিয়া ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সোলাইমান, মডারেটর ফাহাদ আহমেদ, সিনিয়র সদস্য সাইমুন শাকিল, মেহেরুন্নেসা মনি, হুমায়রা জান্নাতসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে মানবতার সেবায় তাদের পথচলা আরও সুদৃঢ় হবে ইনশাআল্লাহ।
পটিয়া ব্লাড ফাউন্ডেশন (PBF)
“ মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে”মাদককে না বলুন |


