ঢাকাThursday , 29 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে যুবদলের সমাবেশে এক টুকরো মণিরামপুর

    admin
    October 29, 2026 8:30 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুরঃ

    দীর্ঘদিন দলের বাইরে থেকে বহিস্কারদেশ প্রত্যাহারের পরপরই মণিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মুক্তার হোসেন জানান দিলেন তিনি যুবদলের একজন দক্ষ সাংগঠনিক নেতা।

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যশোর জেলা যুবদলের বুধবার (২৮শে অক্টঃ) সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিলের বহরে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মুক্তার হোসেনের নেতৃত্বে টাউন হল ময়দানে যোগ দেয় মনিরামপুর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।

    সাংগঠনিক শৃঙ্খলা না মানায় উপজেলা যুবদলের সিঃ যুগ্ন আহ্বায়ক পদ হতে তাকে অব্যহতি প্রদান করার দীর্ঘ সময় পর আবারও দলের হয়ে সাংগঠনিক কার্যক্রমে ফিরেই ২৮শে অক্টোবর যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে সমাবেশে যোগ দিলেন মোঃ মুক্তার হোসেন। উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের ঐ বহরে স্লোগান মুখরিত হয়ে ওঠে যশোরের কোর্ট মোড়। কিছু সময়ের জন্য বৃহৎ ঐ মিছিলটি মণিরামপুর যুবদলের অংশগ্রহণে প্রাপ্ত ফুটেজ মোতাবেক, যশোরের কোর্ট মোড় হতে সমাবেশ স্থল পর্যন্ত এক টুকরো মণিরামপুরে রূপ নেই।

    এ বিষয় জানতে চাইলে মণিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন জানান, আমি নিজের জন্য রাজনীতি করিনা। দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতি করেছি,এখন যুবদলের নেতৃত্বে আছি,মাঝে আমাকে দল হতে অব্যহতি দিয়েছিলো,আবারও দলে অন্তর্ভুক্ত করেছে। সাংগঠনিক কার্যক্রমে যুবদলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মুক্তার হোসেন বিগত দিনের ন্যায় আগামিতেও রাজপথে থাকার আশাবাদ ব্যাক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST