ঢাকাThursday , 29 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরুড়ায় পিআইবির উদ্যােগে তিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

    admin
    October 29, 2026 8:01 pm
    Link Copied!

    সুজন হোসেন,বরুড়া প্রতিনিধিঃ

    কুমিল্লার বরুড়ায় পিআইবির উদ্যােগে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ওই কর্মশালা চলছে।

    প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আসাদুজ্জামান রনি।

    এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ ও বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি।

    বক্তব্য রাখেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, গ্রীণ টেলিভিশনের নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাব উদ্দিন।

    কর্মশালায় কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দৈনিক আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমেদ ও সাবেক সভাপতি মো আবুল হাসেম, দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তাসলিমা আক্তার, সাংবাদিক জসিম উদ্দিন খোকন, সলিল বিশ্বাস সহ বরুড়া উপজেলার ৩৫ জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
    প্রশিক্ষণ কর্মশালায় আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষন চলমান রয়েছে, এছাড়াও প্রশিক্ষণটি
    স্থানীয় সমস্যা তুলে ধরে প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে মানুষের কল্যানে কাজ করা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

    কর্মশালাটি আগামী ৩১ অক্টোবর শনিবার শেষ দিনে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ মাল্টিমিডিয়া ও সাংবাদিকতার নৈতিকতা নিয়ে আলোচনা করবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST