এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার//
চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আলাউদ্দিন আলো ও ইসফাতুল ইসলামের সঞ্চালনায় ২৭ সেপ্টেম্বর ২৫, চকরিয়া নিউমার্কেটের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সকাল ১১ ঘটিকায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত।

এতে উপস্থিত ছিলেন ৬ লেন বাস্তবায়ন কমিটির কক্সবাজারের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি এইচ এম এরশাদ,
৬ লেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কমরেড গিয়াসউদ্দিন, সদস্য সচিব নাজিম উদ্দীন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী করিমুল্লাহ কলিম, ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স এর সভাপতি ও সাংবাদিক মো: কামরুল হাসান, সফিনা আজিম সভাপতি আমরা কক্সবাজারবাসী শহর শাখা, ওসমান গনি মির্জা সাংগঠনিক সম্পাদক কক্সবাজার সোসাইটি, কামাল উদ্দিন সদস্য ৬ লেন বাস্তবায়ন কমিটি, জাফর আলম দিদার,

৬ লেন বাস্তবায়ন কমিটির চকরিয়া উপজেলার আহ্বায়ক এডভোকেট লুৎফুল কবির, সদস্য সচিব ও বাপা চকরিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুল ইসলাম মোর্শেদ, এপেক্সশিয়ান মোহাব্বত চৌধুরী, চকরিয়া-পেকুয়া জাতীয় পার্টি নেতা শামসুল আলম, ডুলহাজারা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, চকরিয়া মহিলা কলেজ এর অধ্যক্ষ জুবাইদুল হক, চকরিয়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও চকরিয়া পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, বাংলাদেশ বেতার কক্সবাজার প্রতিনিধি শাহ মো: জাহেদ, চকরিয়া কোট এর পিপি এডভোকেট সরওয়ার আলম, চকরিয়া এডভোকেট এসোসিয়েট’স সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান, এডভোকেট মিজবাহ উদ্দীন, নারীনেত্রী শাহানা বেগম, বাপা চকরিয়া উপজেলা সহ সভাপতি সাজেদুল ইসলাম রুবেল সিকদার, বাপা চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ৬ লেন বাস্তবায়ন কমিটির কো-অর্ডিনেটর আলাউদ্দিন আলো, বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক তৌহিদুল ইসলাম, বাপা চকরিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, কবি সাইফুল মোস্তফা, নারীনেত্রী রুনা, সাংবাদিক ফরিদা ইয়াছমিনসহ শতাধিক নারী উপস্থিত ছিলেন। এছাড়া গণদাবির প্রতি সম্মান জানিয়ে উপস্থিত ছিলেন, বিএনপি,জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কর্মনীড়, সচেতন নাগরিক কমিটি (সনাক), এডভোকেট্স এসোসিয়েশন, নিরাপদ সড়ক চাই (নিসচা), চকরিয়া ব্যবসায়ী সমিতি, মানবকল্যান ফাউন্ডেশন চকরিয়া, সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন, প্রবাসী কল্যান সমিতি চকরিয়া, পিএফজি, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সহ অনেক সংগঠন।



