ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে বৈরী আবহাওয়ায় ধানের ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত

    admin
    November 22, 2026 10:22 pm
    Link Copied!

    বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর নাচোল ভোলাহাটে বৈরী আবহাওয়ার কারণে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। হঠাৎ আবহাওয়ার বিরূপ পরিস্থিতিতে মাঠের ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা। সারা বছরের পরিশ্রম ও উৎপাদন খরচ পুষিয়ে নেওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে তাঁদের মধ্যে।

    কৃষকদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। বিশেষ করে যেসব কৃষক ঋণ ও ধারদেনা করে ধান চাষ করেছেন, তাঁদের দুশ্চিন্তা আরও বেড়েছে।

    কৃষকেরা জানান, ধান উৎপাদনে বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের পেছনে বিপুল অর্থ ব্যয় করতে হয়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ফসলের ক্ষতি হলে সেই খরচ তোলাও কঠিন হয়ে পড়বে।

    এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো, মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় কৃষি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

    কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ ও কৃষকদের পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST