ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঞ্চল্যকর ঘটনা: গাইবান্ধায় বাসর ঘরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

    admin
    September 6, 2025 10:30 pm
    Link Copied!

    গাইবান্ধা জেলা, প্রতিনিধি:

    গাইবান্ধার সাদুল্লাপুরে বাসর ঘরে স্ত্রী কর্তৃক স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন নজরুল ইসলাম (২৫) নামের এক যুবক।

    ঘটনাটি ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে। পরদিন শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সামাজিকভাবে নজরুল ইসলাম (পিতা: ময়নুল শেখ ওরফে কুরালু শেখ, গ্রাম: পাইকা) পার্শ্ববর্তী পলাশবাড়ি উপজেলার মাঠের হাট রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে (২০) বিয়ে করেন। রাতেই আনুষ্ঠানিকতা শেষে নববধূকে বাড়িতে তোলেন। সাজানো বাসর ঘরে অবস্থানকালে মোরশেদা ধারালো ব্লেড দিয়ে স্বামী নজরুলের গোপনাঙ্গ কেটে দেয়।

    নজরুলের চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, “বিয়ের রাতেই নববধূ স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে। এমন ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক।”

    সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST