ঢাকাThursday , 23 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাউফলে কুখ্যাত রেজাউল ডাকাত আটক স্থানীয়দের হাতে ‎

    admin
    April 23, 2026 2:34 pm
    Link Copied!

    পটুয়াখালী বাউফল
    মোঃ রুবেল হোসেন

    ‎পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুরা ইউনিয়নে কুখ্যাত ডাকাত রেজাউলকে গরুসহ আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল দিকে এ ঘটনা ঘটে।*

    ‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রেজাউল ডাকাতি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন সময় বড় বড় ডাকাত দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সে নিয়মিত ডাকাতি চালিয়ে আসত বলে অভিযোগ করেন এলাকাবাসী। ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না।*

    ‎স্থানীয়রা আরও জানান, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ দায়িত্ব নেওয়ার পর থেকেই বাউফলকে চাঁদাবাজ, মাদক ও ডাকাতমুক্ত করার আহ্বান জানিয়ে আসছেন। তার এমন কঠোর অবস্থানের ফলে সাধারণ মানুষের মধ্যে সাহস বেড়েছে। ফলে এখন স্থানীয়রাই অপরাধীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করছে।*

    ‎আজ সকালে গরুসহ রেজাউলকে আটক করে বাউফল থানায় হস্তান্তর করে এলাকাবাসী।
    ‎এলাকাবাসীর ভাষ্য, “রেজাউলের অত্যাচারে আমরা দীর্ঘদিন আতঙ্কে ছিলাম। এখন তাকে আটক করায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।”’

    ‎এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST