মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহি চারিয়া উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।
শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত প্রবিধানমালা-২০২৪ এর সংশোধিত প্রবিধান ৬৪ অনুসারে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেব নাথকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, নতুন সভাপতি নিয়োগের মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে যাবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



