মোহাম্মদ সিরাজুল মনির চট্টগ্রাম জেলা থেকে//
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের উদ্যোগে ÒRemote Sensing of the Earth’s IonosphereÓ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ আগস্ট ২০২৫ খ্রি: বিকালে চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। এতে কী-নোট স্পিকার ছিলেন জার্মান এ্যারোস্পেস সেন্টার এর হেড অব স্পেস ওয়েদার অবজারভেশন ডিপার্টমেন্ট ড. মোহাম্মদ মইনুল হক। সেমিনারে সভাপতিত্ব করেন ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ জাহেদুল ইসলাম। এতে সঞ্চালনা করেন ইটিই ২০ ব্যাচের শিক্ষার্থী মেহেরিন বিনতে আলম শর্মী ও মিশু মিত্র জ্যাকি।


