মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি//
গাইবান্ধা ফুলছড়ি উপজেলার গজারিয়ার ইউনিয়নের কাতলামাড়ী মরিচারপাড়া গ্রামের হামিদুল রহমানের বাড়ি হইতে উদাখালী ইউনিয়নের দক্ষিণ ডাঙ্গারবাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় পযন্ত রাস্তার ভয়াবহ অবস্থা। কাতলামারির বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলাচলের এক মাত্র রাস্তা পর্যন্ত আরও ভয়ানক অবস্থা।
সরেজমিনে দেখা যায়, ডাঙ্গাবাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলাচলের সড়কটিতে দীর্ঘদিন ধরে পানি জমে থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এ ছাড়াও খানাখন্দে ভরা এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ জন সাধারণ, ফলে ঘটে যাচ্ছে ছোট বড় দুর্ঘটনা,
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তায় ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে থাকার কারণে আমাদের সন্তানেরা স্কুলে যেতে চাচ্ছেন না, এতে করে তাদের লেখাপড়ার হচ্ছে না বলে জানান, এছাড়াও পথচারী ও যানবাহন চালকরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বৃষ্টির সময় গর্তে জমে থাকা পানি কারণে দুর্ঘটনা ঘটে যায়, এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ সকল প্রকার ব্যবসায়ী ,
ডাঙ্গার বাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়,
রাস্তাটির এমন অবস্থার কারণে যাতায়াতে ভোগান্তি তো আছেই, একই সাথে দুর্ঘটনার ঝুঁকিও প্রতিনিয়ত বাড়ছে। অথচ সমস্যার সমাধানে কোনো উদ্যোগ চোখে পড়ছে না কারো,
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত পদক্ষেপ নিয়ে রাস্তা সংস্কার করে শিক্ষার্থী ও এলাকার মানুষের ভোগান্তি লাঘব করেন।
এলাকাবাসীর দাবি। দ্রুত রাস্তাঘাট সংস্কার ও সঠিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন,,


