ঢাকাFriday , 26 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামের আলকরায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত।

    admin
    June 26, 2026 9:08 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    ২৬ শে জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া রাস্তার মাথায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
    যুব বিভাগ সভাপতি মনির আহমেদ মানিকের সভাপতিত্বে ও সেক্রেটারি আলাউদ্দিন মিশাত এর সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা কর্ম পরিষদ সদস্য জগন্নাথদিঘী ইউনিয়ন আমির শাহাব উদ্দিন,, আলকরা ইউনিয়ন জামাত ইসলামীর আমির মাওলানা কুতুব উদ্দিন,, আলকরা ইউনিয়ন শুরা সদস্য মাহফুজ ভূইয়া,, এই সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ৪ নং ওয়ার্ড় জামায়াতে ইসলামীর সভাপতি জয়নাল আবেদীন সাইফুল, ৮ নং ওয়ার্ড় সেক্রেটারী কাজী ইসরাফিল।

    বক্তারা তাঁদের বক্তব্যে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের ভয়াবহতা তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।এ সময় মাদকবিরোধী রেলি ও মানববন্ধনে মাদক বিরোধী জনসচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST