ঢাকাThursday , 23 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামের চৌধুরী ফিলিং ষ্টেশন দিনে সঙ্কট দেখিয়ে বাড়তি টাকা নিয়ে রাতভর মাটির ট্রাক্টর ও ড্রামে তেল বিক্রি!

    admin
    April 23, 2026 7:12 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি

    কুমিল্লার চৌদ্দগ্রামের আলোচিত চৌধুরী ফিলিং ষ্টেশনের অনিয়ম, দুর্নীতির অভিযোগ যেন শেষ হওয়ার নয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওজনে কম দেয়ার অভিযোগে গত ২৫ আগস্ট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এতেও তাদের অনিয়ম দুর্নীতি বন্ধ হয়নি। ইরান-আমেরিকা যুদ্ধের কারণে সারাদেশের ন্যায় চৌদ্দগ্রামেও তেলের কিছুটা সঙ্কট দেখা দেয়। সঙ্কটকালীন সময়ে দিনের বেলায় তেল না থাকার অজুহাতে পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ রাখলেও রাত ৮টার পর পুরো উপজেলার মাটি পরিবহনের ব্যবসায়ীরা সিরিয়াল দিয়ে বড় ড্রামে করে তেল নিয়ে যায়। এক্ষেত্রে ডিজেলে প্রতি লিটারে ৫ টাকা বাড়তি, পেট্রোল-অকটেনে নির্দিষ্ট পরিমাণে ১ হাজার টাকা বাড়তি সংগ্রহ করে ফিলিং ষ্টেশনটির ম্যানেজার নাছির উদ্দিন।
    তেল সংগ্রহে আসা একাধিক ব্যক্তি অভিযোগ করেন, বাড়তি টাকা তেল নেয়ার পূর্বে কিংবা পরে আলাদা পরিশোধ করতে হয়। দিনের বেলায় তেল না পাওয়ায় মোটর সাইকেল চালক ও উপজেলার অন্যান্য যানবাহন চালকরা দীর্ঘদিন নানা অভিযোগ দিয়ে আসছেন। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার সন্ধ্যার পরে সরেজমিনে দেখা যায়, অটোরিক্সায় করে ৬০লিটার তেল নিয়ে যাচ্ছে। এ সময় গাড়িতে থাকা ব্যক্তিরা জাানান, মাটির ট্রাক্টর এবং ভেকু চালানোর জন্য তারা প্রতিদিন চৌধুরী ফিলিং ষ্টেশন থেকে তেল নিয়ে যায়। ভেকু এবং ট্রাক্টরের মালিক লাকসাম সড়কের শাহ আলম নামে এক ব্যক্তি। পরে শাহআলমকে মোবাইলে কল করলে তিনি রাতে তেল ক্রয়ের সত্যতা স্বীকার করে বলেন, প্রতি লিটারে ৫টাকা বাড়তি দিয়ে ডিজেল সংগ্রহ করা হয়েছে।
    তাৎক্ষনিক সংবাদকর্মীরা অভিযোগ করলে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল আমিন ঘটনাস্থলে আসেন। এ সময় ইউএনও’র উপস্থিতিতেও একাধিক মাটি ব্যবসায়ী ড্রাম নিয়ে তেলের জন্য আসেন।
    এদিকে রাতে তেল বিক্রির অভিযোগের বিষয়ে চৌধুরী ফিলিং ষ্টেশনের ম্যানেজার নাছির উদ্দিনকে সংবাদকর্মীরা জিজ্ঞাসাবাদ করলে তিনি সংবাাদকর্মীদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন এবং দ্রুত স্থান ত্যাগ করে ভিতরে চলে যান।
    চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল আমিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে ঘটনাস্থলে যাই। আমি আসার পূর্বেই চলে যাওয়ায় তাৎক্ষনিক তেলসহ পাওয়া যায়নি অভিযুক্তকে। তাই ওই সময় ব্যবস্থা নেয়া যায়নি। ভবিষ্যতে এমন অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST