ঢাকাSaturday , 4 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে ডাবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় উৎসুক দর্শকের ভীড়

    admin
    October 4, 2025 6:47 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি : :

    কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের হিংগুলা যুব সমাজ কর্তৃক ডাবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলাটি সর্বশেষ ট্রাইব্রেকার পর্যন্ত গড়ায়। খেলায় গান্দাছি ফুটবল একাডেমী চ্যাম্পিয়ান ও চান্দিশকরা ফ্রেন্ডস্ ক্লাব রানার্স আপ হয়।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেবি পেট্রো ক্যামিকেলস্ এন্ড সেনা লুব্রিকেট্র ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব নিপেদ্র দেবনাথ, ঢাকা সিটি কলেজের সাবেক জিএস হাসান ইমাম ফিরোজ, কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান, কনকাপৈত ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর হোসেন। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি গাজী কবিরের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মফিজ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মোবাইল আসক্তি ছেড়ে যুবকরা খেলার মাঠে আসছে, এটা বর্তমান সময়ে ভালো লক্ষণ। আজকের উপস্থিত দর্শকদের ভীড় সেটাই প্রমাণ করে। যুবকদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে সকলকে এগিয়ে আসতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST