ঢাকাTuesday , 5 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে ডিস লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

    admin
    May 5, 2026 6:14 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    কুমিল্লার চৌদ্দগ্রামে ডিস লাইন মেরামত করার সময় বিদ্যুৎষ্পৃষ্ঠে ইসমাইল হোসেন(৩২) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার রাত আটটার সময় পৌর এলাকার সেনেরখীল মোল্লা কোনায় এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে একইভাবে তাঁর স্ত্রী রাবেয়া আক্তার আহত হয়। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন প্রতিবেশী আবদুল হক। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন, তাঁর রাবেয়া আক্তার ও সন্তানদের নিয়ে সেনেরখীল গ্রামের মোল্লা কোনায় আবুল হাশেমের বাড়িতে বাসা ভাড়া থাকতেন। সোমবার সন্ধ্যায় তাঁর স্ত্রী রাবেয়া আক্তার ডিস লাইন মেরামত করছিলেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে রাবেয়া আক্তার চিৎকার করতে থাকে। তাৎক্ষণিক ইসমাইল হোসেন তাকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর ইসমাইল হোসেন পুনরায় ওই ডিস লাইনটি মেরামতের কাজ শুরু করে। একইভাবেই ইসমাইল হোসেন বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে লুটিয়ে পড়ে। আশ-পাশের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার বেলা ১১টায় নামাজে জানাযা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বায়েজিদ হোসেন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই বিদ্যুৎষ্পৃষ্ঠে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST