ঢাকাTuesday , 5 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মুরাদনগরে অসহায়দের মাঝে রিক্সা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

    admin
    May 5, 2026 9:20 pm
    Link Copied!

    মোঃ গোলাম সারওয়ার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

    অসহায় ও কর্মহীন মানুষের আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে মুরাদনগর উপজেলায় ৮৪টি রিক্সা, ৪৪টি ভ্যান ও ২২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


    মঙ্গলবার (৫ মে) বিকালে উপজেলা নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব আল হাসান, সমাজসেবক সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ ও কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, ফারুক আহমেদ বাদশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    বক্তারা বলেন, সরকারের এমন উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। এসব উপকরণ কাজে লাগিয়ে উপকারভোগীরা স্বাবলম্বী হতে পারবে এবং তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরে আসবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST