ঢাকাSunday , 30 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে বাকগ্রাম ইসলামীয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে তাফসির মাহফিল অনুষ্ঠিত।

    admin
    November 30, 2025 1:08 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    কুমিল্লা চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের বাকগ্রাম ইসলামীয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মুসলিম ভাই বোনদের সৃষ্টি কর্তার আদেশ – নিষেধ মেনে চলা ও হেদায়াতের উদ্দেশ্য তাফসির মাহফিলের আয়োজন করা হয়।
    ২৯ নভেম্বর শনিবার বাকগ্রাম ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তাফসির মাহফিলে আলহাজ্ব মাওলানা ওবায়দ হক খোন্দকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন ফেনী সোনাগাজী ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আবুল কাসেম। মাওলানা সাইফুল ইসলাম এর সঞ্চালনা আরো তাফসির পেশ করেন হাফেজ মাওলানা বেলাল হুসাইন। ফেনী আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ওয়াহিদ উল্লাহ। এতে আরো আলোচনা করেন আলকরা আল ফালাহ মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতুব উদ্দিন। বাকগ্রাম ইসলামীয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা মহি উদ্দিন হুসাইন। এ সময় আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন অনর্ব কর্পোরেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: এনামুল হক আইয়ুব। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো : জহির উদ্দিন রাসেল । ফেনী মিশন হাসপাতালের নির্বাহী পরিচালক সাহাব উদ্দিন। আলকরা ২ নং ওয়াড় জামায়াতে ইসলামীর সভাপতি সমাজ সেবক কামরুল আলম । সার্ভিক সহযোগিতায় ছিলেন মাহফিল কমিটির আহ্বায়ক মাওলানা আবু সায়েদ লিটন। কাজী মতিউর রহমান নয়ন। কাজী মশিউর রহমান। সানমান রহমান শুভ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST