জহিরুল ইসলাম সুমন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে শহীদ হাজী সূরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাকজমক উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় পাঁচগাছিয়া স্পোর্টিং ক্লাব বনাম কাইছুটি অংকুর সংসদ। উদ্বোধনী অনুষ্ঠানে
বায়োফার্মা লিমিটেড এর সিনিয়র জেনারেল ম্যানেজার ও ফাইন্যান্স বিভাগের প্রধান কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদিন পাটোয়ারী, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের আমির মু. শাহাব উদ্দিন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, আলকরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিন, পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক অনিল চন্দ্র দেবনাথ, মাওলানা, এ টি এম মাছুম,
পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান , এবং ছাত্র শিবিরের চৌদ্দগ্রাম উপজেলা ( দ:) সভাপতি শরিফুল্লাহ মিশাল, সেক্রেটারি আবদুর রহমান আবির, ইসলামী ব্যাংক কর্মকর্তা আব্দুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলায় সার্বিক পরিচালনায় ছিলেন কে এম ইয়াছিন, ডা: আবদুল্লাহ, সোহেল, ইউনুছ, আনোয়ার,সম্রাট, সুমন, সফিক ও কবির।


