ঢাকাFriday , 31 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লালমনিরহাটে বৃক্ষরোপণ মেলা-২০২৬-এর শুভ উদ্বোধন

    admin
    July 31, 2026 10:51 pm
    Link Copied!

    নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতি নিধি।

    ৩১ জুলাই ২০২৬
    লালমনিরহাটে আজ উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ মেলা-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত? হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আরও উপস্থিতি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক,একে এম মমিনুর হক।
    উদ্বোধন শেষে মন্ত্রী বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
    এ সময় জেলা প্রশাসন, বন বিভাগ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে “সবুজ হোক লালমনিরহাট, সবুজ হোক বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
    স্লোগান:
    “সবুজ হোক লালমনিরহাট, সবুজ হোক বাংলাদেশ।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST