ঢাকাWednesday , 17 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রাম পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

    admin
    December 17, 2025 4:23 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি

    চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পৌরসভার সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে। তিনি পৌরসভার ২নং ওয়ার্ডের পাঁচড়া পাটোয়ারীর বাড়ীর মৃত হাফেজ মিয়ার ছেলে। তথ্যটি বুধবার সকালে নিশ্চিত করেছেন থানা উপ-পরিদর্শক ছানাউল্লাহ।

    তিনি জানান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী বিগত আওয়ামীলীগ সরকারের সময় তৎকালীন বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা মামলা চালিয়েছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাঁচড়া রাস্তার মাথা থেকে তাকে গ্রেপ্তার করে।

    বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জাকির হোসেন পাটোয়ারীকে জেলহাজতে প্রেরন করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST