ঢাকাSunday , 31 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ছোট সাজ্জাদের অকাল মৃত্যুতে মহেশখালী কে.জি এন্ড প্রি-ক্যাডেট স্কুলে শোকের ছায়া

    admin
    August 31, 2025 8:09 pm
    Link Copied!

    ফাহিমুল ইসলাম মহেশখালী প্রতিনিধিঃ

    মহেশখালীর শিক্ষাঙ্গনে নেমে এসেছে নীরব বেদনা। মহেশখালী কে.জি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের নার্সারি শ্রেণির আদরের শিক্ষার্থী মোহাম্মদ সাজ্জাদ উদ্দিন আর নেই।

    গতরাত আনুমানিক ৩টায় সকলকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ছোট্ট সাজ্জাদ। স্কুলজুড়ে এখন শুধু বিষাদের সুর, কাঁদছে শিক্ষক-শিক্ষার্থীরা।

    সাজ্জাদ ছিলো সবার প্রিয় – শিক্ষক-শিক্ষিকা থেকে সহপাঠীদের হৃদয়ে তার ছিলো এক আলাদা জায়গা। হাসিখুশি মুখ, চঞ্চলতা, আদব-কায়দা, পড়াশোনার আগ্রহ এবং মিষ্টি ব্যবহারে সহজেই সবার মন জয় করেছিল। শ্রেণিকক্ষে তার সজীব উপস্থিতি, “স্যার!” বলে চিৎকার করে উত্তর দেওয়ার স্মৃতি আজও সবার কানে বাজছে।

    স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকগণ গভীর শোক প্রকাশ করে বলেন, “সাজ্জাদ শুধু একজন শিক্ষার্থী নয়, ছিলো আমাদের হৃদয়ের এক টুকরো ভালোবাসা। তার অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

    পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবাই ছোট সাজ্জাদের রূহের মাগফিরাত কামনা করেন।

    *”হে আল্লাহ! আমাদের ছোট সাজ্জাদকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST