ঢাকাTuesday , 30 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জমজ নবজাতক বিক্রির চেষ্টা ঠেকিয়ে পুনর্বাসন: দরিদ্র পরিবারকে অটোরিকশা দিলেন জেলা প্রশাসক

    admin
    September 30, 2025 7:51 pm
    Link Copied!

    ‎‎মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎চরম আর্থিক অনটনের কারণে সন্তান বিক্রির পথে ঠেলে দেওয়া হয়েছিল নেত্রকোণা শহরের নাগড়া আনন্দবাজার এলাকার অতিদরিদ্র পরিবার মোঃ রাজন মিয়ার। বিষয়টি নজরে আসার পর মানবিক উদ্যোগ নিয়ে পরিবারটির পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
    ‎

    ‎গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় রাজনের পরিবারের দুরবস্থা শনাক্ত করা হয়। জানা যায়, দৈনন্দিন জীবনের অভাব-অনটনের কারণে রাজন ও তার স্ত্রী নিজেদের জমজ নবজাতক সন্তানদের বিক্রি করার চেষ্টা করছিলেন। খবরটি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের কাছে পৌঁছালে তিনি দ্রুত ব্যবস্থা নেন এবং পরিবারটির সহায়তায় এগিয়ে আসেন।
    ‎
    ‎এরই ধারাবাহিকতায় আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোঃ রাজনের পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে একটি অটোরিকশা প্রদান করা হয়। এতে করে তার পরিবারের আর্থিক সংকট নিরসন হবে এবং সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
    ‎
    ‎অটোরিকশা হস্তান্তর অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ কামরুল হুদা, পৌরসভার প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের এ কার্যক্রমে সহযোগিতা করেছে উন্নয়ন সংস্থা ব্র্যাক।
    ‎

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST