ঢাকাWednesday , 27 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাট পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    admin
    August 27, 2025 4:26 pm
    Link Copied!

    মো: মিশিকুল মন্ডল, জয়পুরহাট থে‌কে//

    জয়পুরহাটের পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৭ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০ টায় পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।

    বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার ওসি তদন্ত ইমায়েদুল জাহেদী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও বালিঘাটা ইউপি প্রশাসক ডাঃ হাসান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান।

    ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক চৌধুরী, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু, বালিঘাটা ইউনিয়নের বিচারকি ক্ষমতাপ্রাপ্ত ইউপি সদস্য রাশেদুল ইসলাম, পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, বালিঘাটা আলিম মাদ্রাসার সহ সুপার জয়নুল আবেদীন মাহমুদ।

    সভায় সদস্যরা উপজেলার বিভিন্ন চুরি, মাদক ও অনলাইন জুয়ার বিষয়ে জোড়ালো বক্তব্য প্রদান করেন। এগুলো দমনে উপজেলা প্রশাসনকে কঠোর হস্তে দমন করার আহবান জানান।

    শেষে সভায় উপজেলার আইনশৃঙ্খলা ভালো রাখার জন্য সদস্যদের কে দিক নির্দেশনা মুলক ব্যক্তব্য দেন সভার সভাপতি নির্বাহী কর্মকর্তা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST