ঢাকাSaturday , 4 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামায়াতের বিরুদ্ধে মামলা দায়ের: ফুলবাড়িয়ায় একাংশের মানববন্ধন

    admin
    October 4, 2025 7:18 pm
    Link Copied!

    ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফুলবাড়িয়া উপজেলা শাখায় মনোনয়ন ইস্যু ঘিরে উত্তেজনা বিরাজ করছে। মনোনয়ন নিয়ে ভিন্নমত প্রকাশ করায় সংগঠনের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ নেতাকর্মীরা মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন।

    জানা যায়, গত কয়েকদিন আগে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনয়ন বিষয়ে পূর্ণ বিবেচনার দাবিতে অধ্যাপক জসিম উদ্দিনের সমর্থনে একটি মিছিল হয়। ওই দিন ১৩/৯/২৫ ইং তারিখে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বিরুদ্ধেই পরবর্তীতে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ মানববন্ধনকারীদের।

    মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা জামায়াতে ইসলামী ফুলবাড়িয়া শাখার সেক্রেটারি ডা. আ. রাজ্জাক রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করেছেন।

    সাবেক ছাত্রশিবির সভাপতি জাকির হোসেন মঞ্জু বলেন,

    এই মামলা কোনো ব্যক্তিগত বিষয় নয়; এটি ন্যায় ও সংগঠনের নীতির পক্ষে অবস্থান নেওয়ার ফল। অধ্যাপক জসিম উদ্দিন শুধু ফুলবাড়িয়ায় নয়, পুরো ময়মনসিংহ জেলায় জামায়াতকে সংগঠিত করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ও পরবর্তীতে জেলা শিবিরের সভাপতি ছিলেন। দীর্ঘ ৬ বছর ময়মনসিংহ জামায়াতের সেক্রেটারি ও ১৮ বছর আমীরের দায়িত্ব পালন করেছেন।

    তিনি আরও বলেন,
    “জসিম স্যার একজন ত্যাগী, নির্যাতিত ও নীতিবান নেতা। বারবার নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরিটাও সাময়িক বরখাস্ত করে শেষ বিদায়টুকুও নিতে দেয়নি ফ্যাসিবাদের দল। আমরা শুধু ন্যায়ের পক্ষে কথা বলেছি—এই কারণেই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”

    মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জামায়েত নেতা মোফাজ্জল হক (তারা) বরুকা, ডা. মাহতাব উদ্দিন -রুকন, পুটিজানা, এবং রাধাকানাই ইউনিয়নের ইউনুছ আলী সহ আরো অনেকেই। তারা বলেন, মামলা ও হুমকি-ধামকিতে ভয় না পেয়ে ন্যায়ের পথে দৃঢ়ভাবে থাকবেন তারা।

    এবিষয়ে জেলা জামায়েতের সাবেক আমীর অধ্যাপক জসিম উ্দ্দিন বলেন : দলীয় সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত দল যাকে দিবে তাকেই আমরা দলীয় ভাবে এমপি বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
    মামলার ব্যাপারে তিনি বলেন আমি শুনেছি কিন্তু তাদের সাথে কোন রকম ন্যায় করা যাবে না, কারণ তারা আমাদের লোক না হয় আমাদেরই ভোটার।

    বক্তারা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার ও অধ্যাপক জসিম উদ্দিনের প্রতি অন্যায় আচরণের অবসান দাবি করেন এবং পূর্ণবিবেচনা করে মনোনয়ন জসিম স্যারকে দেয়ার অনুরোধ রাখেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST